বর্তমানে প্রায় ধ্বংসের মুখে জরিশিল্প
NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 17, 2022, খবর News Hungama একসময় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল যে জরিশিল্পের সুনামের ঢেউ খানাকুলের দীর্ঘদিনের সেই জরিশিল্প বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। তার কারণ হিসাবে যা জানা যাচ্ছে তা হল নোটবন্দী ও জিএসটি। এসবের কারণে উপার্জন কমে যাওয়া...
NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 17, 2022, খবর News Hungama
একসময় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল যে জরিশিল্পের সুনামের ঢেউ খানাকুলের দীর্ঘদিনের সেই জরিশিল্প বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। তার কারণ হিসাবে যা জানা যাচ্ছে তা হল নোটবন্দী ও জিএসটি। এসবের কারণে উপার্জন কমে যাওয়ায় বহু জরিশিল্পী একাজ ছেড়ে দিয়েছেন। ঐতিহ্যবাহী এই শিল্পের হাত ধরেই উন্নতি হয়েছিল এই এলাকার অর্থনীতির। পুরুষদের সাথে মহিলারাও শাড়ি, চুড়িদারে জরির কাজ করত। কিন্তু বর্তমানে অর্ডার কম আসায় জরিশিল্পীদের উপার্জন কমে যাচ্ছে। অল্প টাকায় সংসার চলাতে হিমশিম খাচ্ছে। আর তাই বাধ্য হয়েই দীর্ঘদিনের এই পেশা ছাড়চেন। জিএসটি বসানোর পর থেকে বড় বাজারের গদির মালিক রা কাজের অর্ডার কমিয়ে দেওয়ার ফলেই এই বিপর্যয় শুরু হয়েছে। সরকার যদি সহযোগিতা করতে এগিয়ে না আসে তাহলে এই জরিশিল্প বাঁচবে না। ঐতিহ্যবাহী এই জরিশিল্পের পুনরুজ্জীবন ঘটাতে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন শিল্পীরা।
সম্পর্কিত অন্যান্য সংবাদ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিট্রাং; কোথায় আছে এখন সিট্রাং?
23 অক্টো., 2022
ঘূর্ণিঝড় সিট্রাং ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গে; সতর্কতা জারি আবহাওয়া দফতরের
22 অক্টো., 2022
দীপাবলি যতই ঘনিয়ে আসছে, ভোজ্য তেলের দাম বাড়ছে
19 অক্টো., 2022
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!