লাইভ আজকের খবর | কলকাতা
ব্রেকিং নিউজ
‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল ‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল
প্রচ্ছদ কলকাতা সংবাদ বিস্তারিত

ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল

News Hungama: নিজস্ব সংবাদদাতা, কলকাতা | ১৬ জুলাই, ২০২৬ : চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে ভগবান জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে ‘ফাটাকেষ্ট’ খ্যাত কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোর কাঠামো পুজো সম্পন্ন করল আয়োজক "নব যুবক সংঘ"। উত্তর কলকাতার ৫৩বি, কেশবচন্দ্র সেন স্ট্রিটে ...
ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট  কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল
News Hungama: নিজস্ব সংবাদদাতা, কলকাতা | ১৬ জুলাই, ২০২৬ : চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে ভগবান জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে ‘ফাটাকেষ্ট’ খ্যাত কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোর কাঠামো পুজো সম্পন্ন করল আয়োজক "নব যুবক সংঘ"। উত্তর কলকাতার ৫৩বি, কেশবচন্দ্র সেন স্ট্রিটে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে পূজিতা হয়ে আসছেন মা কালী। সেই দীর্ঘদিনের ঐতিহ্য মেনেই এদিন কাঠামো পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারের কালীপুজোর প্রস্তুতি। কলকাতার ৫১১, রবীন্দ্র সরণীতে প্রখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল-এর মৃৎশিল্পাগারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলী, ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক সঞ্জয় মিশ্র, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কুনাল ঘোষ, কলকাতা পৌরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি বিশ্বরূপ দে, সমাজসেবী সঞ্জয় বক্সি,পাপ্পু মিশ্রা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সকলের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় মায়ের কাঠামো পুজো। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ফাটাকেষ্ট’ কালীপুজোর সাংগঠনিক সম্পাদক প্রবন্ধ রায় (ফান্টা) জানান, “কলকাতার অন্যতম প্রসিদ্ধ ‘ফাটাকেষ্ট’ কালীপুজো এ বছর ৬৯ বছরে পদার্পণ করতে চলেছে। গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও মাতৃপ্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন শহরের অন্যতম শ্রেষ্ঠ মৃৎশিল্পী মিন্টু পাল। দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রাচীন নির্মাণশৈলী অক্ষুণ্ণ রেখেই এবারের মাতৃমূর্তি গড়ে তোলা হবে।” এদিনের কাঠামো পুজোর মাধ্যমে শুধু একটি ধর্মীয় আচারই সম্পন্ন হয়নি, বরং উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতিরও শুভ সূচনা হল। ভক্ত ও উদ্যোক্তাদের আশা, প্রতি বছরের মতো এবারও ‘ফাটাকেষ্ট’ কালীপুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

সম্পর্কিত অন্যান্য সংবাদ

পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)

এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!