লাইভ আজকের খবর | কলকাতা
ব্রেকিং নিউজ
‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল ‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল
প্রচ্ছদ খেলা সংবাদ বিস্তারিত

কলকাতা নাইট রাইডার্স এর প্লেঅফ এর স্বপ্ন অধরাই রয়ে যাবে ?

News Hungama নিজস্ব প্রতিবেদন (সৌম্যদীপ কর): কলকাতা নাইট রাইডার্স এর প্লেঅফ এর স্বপ্ন অধরাই রয়ে যাবে ? অধরা থেকে যাবার অনেক গুলো কারণও আছে। ইতিমধ্যেই ৯ টি ম্যাচ খেলে ফেলেছে নাইটরা। এর মধ্যে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে। আইপিএল শুরুর প্রথমের ম্যাচ গুলির ...
কলকাতা নাইট রাইডার্স এর প্লেঅফ এর স্বপ্ন অধরাই রয়ে যাবে ?
News Hungama নিজস্ব প্রতিবেদন (সৌম্যদীপ কর): কলকাতা নাইট রাইডার্স এর প্লেঅফ এর স্বপ্ন অধরাই রয়ে যাবে ? অধরা থেকে যাবার অনেক গুলো কারণও আছে। ইতিমধ্যেই ৯ টি ম্যাচ খেলে ফেলেছে নাইটরা। এর মধ্যে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে। আইপিএল শুরুর প্রথমের ম্যাচ গুলির মধ্যে ৪ টি ম্যাচের মধ্যে 3 টি তে জিতেছিল কলকাতা। কিন্তু তারপর থেকে সেই ছন্দ কোথায় যেনো হারিয়ে গেছে নাইটদের। ইতিমধ্যে ৯ ম্যাচে দলের মধ্যে মোট ১৯ বার পরিবর্তন করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট, যেটি একটি শক্তিশালী দলের লক্ষ্যন একদমই নয়। ক্রিকেট বিশেষজ্ঞ দের মতে এই রকম পরিবর্তন দল কে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেনা। গম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ তে আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। তারপর থেকে কলকাতার সেই ময়দানের মধ্যে অগ্রাসিভ মনোভাবটা কোথাও যেনো মিস করছে নাইট সমর্থকরা। গম্ভীরের পর দলের নেতৃত্ব পাই দীনেশ কার্তিক, মাঝপথে আইপিএল চলাকালীন তাকে নেতৃত্ব থেকে সরিয়ে ইংল্যান্ড এর মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়ন মর্গান কে হস্তান্তর করা হয়। গত আইপিএলে প্রথম ৭ ম্যাচের মধ্যে ২ টি তে জিতেছিল কলকাতা। তারপরের ৭ টি ম্যাচ করোনার জন্য ভারত থেকে সরিয়ে UAE তে স্থানান্তরিত করা হয় এবং পরের ৭ টি ম্যাচে অসাধারণ কামব্যাক করে মর্গান এর নেতৃত্বে ফাইনাল খেলেছিলো কলকাতা। ফাইনাল খেললেও চেন্নাই এর কাছে হার স্বীকার করতে হয় নাইটদের। এই আইপিএলের ব্যর্থতার কারণ একমাত্র ব্যাটিং সমস্যা। গতবারের ফাইনালে নিয়ে যাওয়ার কারিগর ভেঙ্কটেশ আয়ার কে রিটেন করে কলকাতা। কিন্তু তার ব্যাট দেখলে মনে হয় তিনি একাই যেনো কলকাতা কে একটির পর একটি ম্যাচ হারিয়ে চলেছে। দলের ভরসাযোগ্য অন্যতম অলরাউন্ডার সুনীল নারিন প্রতি ম্যাচে ভালো বল করলেও ব্যাটে রান পাচ্ছেন না তিনি । এরকম একাধিক ব্যাটিং ব্যর্থতার জন্য পরপর ৫ টি হারের মুখোমুখি হতে হয়েছে কলকাতাকে। বেশ কয়েকবছর ধরে চলতে থাকা কলকাতার বাজে পারফরমেন্স দেখে হতাশ হচ্ছে কলকাতার সমর্থকরা। এরই মধ্যে এখনও ৫ টি ম্যাচ বাকি রয়েছে কলকাতার। যে ৫ টি ম্যাচ বাকি তাদের মধ্যে মুম্বাই ছাড়া সবকটি দলই বেশ ভালো ছন্দে রয়েছে এবং আইপিএল পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে। এই ৫ টি ম্যাচের মধ্যে যদি একটি ম্যাচ হেরে যায়, তাহলে আইপিএল ২০২২ কে চিরবিদায় বলতে হবে। আর যদি ৫ টি ম্যাচ ভালো রান রেটের সাথে জয়লাভ করতে পারে তাহলে প্লেঅফ খেলবে কলকাতা। বিসিসিআই ঘোষণা করেছে প্লেঅফস্ এর ২ টি ম্যাচ কলকাতার ইডেনগার্ডেনে অনুষ্ঠিত করা হবে। এই খবর শুনে কলকাতার সমর্থকরা এখনও আশা ছাড়েনি তাদের প্রিয় দলের ওপর থেকে। ভক্তদের প্রত্যাশা কে সত্যি করে তুলতে পারবে কেকেআর ?? এখন সেটাই দেখবার বিষয়।

সম্পর্কিত অন্যান্য সংবাদ

পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)

এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!