হাওড়ায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, নিহত 4
NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 25, 2022, খবর News Hungama বুধবার বিকেলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে হাওড়ার পাঁচলায়। মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রী বোঝাই বাস ও একটি লরির মধ্যে। ভয়ংকর এই দুর্ঘটনায় বাসটি প্রায় দুমড়ে মুচড়ে গেছে। জানা গিয়েছে, মুচিঘাটা-করুনাময়ী রুটের একটি বাস দ্রুতগতিতে মুচিঘাটা...
NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 25, 2022, খবর News Hungama
বুধবার বিকেলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে হাওড়ার পাঁচলায়। মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রী বোঝাই বাস ও একটি লরির মধ্যে। ভয়ংকর এই দুর্ঘটনায় বাসটি প্রায় দুমড়ে মুচড়ে গেছে। জানা গিয়েছে, মুচিঘাটা-করুনাময়ী রুটের একটি বাস দ্রুতগতিতে মুচিঘাটা যাওয়ার সময় ধূলোর বাঁধে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারে।দুর্ঘটনায় 4জন মারা যায়। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যাবস্হা করা হয়েছে।এক প্রত্যক্খদর্শী জানায়, দুর্ঘটনাগ্রস্হ বাসটি দুটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাসের চালক মারা যায়। দুর্ঘটনার পর যানজটের পরিস্থিতি তৈরি হলেও স্হানীয় বাসিন্দারাই তা সামাল দেয়। স্হানীয় বাসিন্দারা জানান ঠিক সময়ে প্রশাসন চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!