লাইভ আজকের খবর | কলকাতা
ব্রেকিং নিউজ
‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল ‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল
প্রচ্ছদ Uncategorized সংবাদ বিস্তারিত

"সেবক শিল্পী চক্র" ক্লাবের খুটিপুজার মাধ্যমে দুর্গাপূজার শুভসূচনা

NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 18, 2022, খবর News Hungama বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা হতে গোনা মাত্র আর কয়েকটি দিন। বিন্দ্রনগর, লস্কর পুর বাদামতলা "সেবক শিল্পী চক্র" ক্লাব এর তত্ত্বাবধানে ২০২২ দুর্গাপূজার খুঁটি পূজোর মাধ্যমে দুর্গাপূজার শুভসূচনা হলো। বেশ ঐতিহ্যবাহী পুরোনো এই পূ...
"সেবক শিল্পী চক্র" ক্লাবের খুটিপুজার মাধ্যমে দুর্গাপূজার শুভসূচনা
NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 18, 2022, খবর News Hungama বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা হতে গোনা মাত্র আর কয়েকটি দিন। বিন্দ্রনগর, লস্কর পুর বাদামতলা "সেবক শিল্পী চক্র" ক্লাব এর তত্ত্বাবধানে ২০২২ দুর্গাপূজার খুঁটি পূজোর মাধ্যমে দুর্গাপূজার শুভসূচনা হলো। বেশ ঐতিহ্যবাহী পুরোনো এই পূজা। ১৯৫৩ সালে এই ক্লাবের পথ চলা শুরু। এই বছর ২০২২ সালে এই পুজো ৬৯ বছরে পদার্পণ করেছে। গতকাল ১৭ ই আগস্ট সন্ধ্যাতে এই খুঁটি পূজোর আয়োজন করা হয়। এই পুজোতে উপস্থিত ছিলেন এই ক্লাবের সম্পাদক দীপ্তেশ দাস, কার্যকরী সভাপতি কাজল বোস, পৌরপিতা মাননীয় সঞ্জিত কুমার চ্যাটার্জী এবং বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমতী পারমিতা ব্যানার্জী ও শ্রীমতী দেবদিতা দে এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। নিউজ হাঙ্গামা বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই ক্লাবের সম্পাদক দীপ্তেশ দাস এবং কার্যকরী সভাপতি কাজল বোস বলেন, এই পূজা এই বছর ৬৯ বছরে পা রাখতে চলেছে। অন্যান্য বছর এখানে সাবেকিআনার মাধ্যেমে মা এর পুজো হয় কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় নতুন এবং চমকপ্রদ হতে চলেছে। কারণ এই বছর থিমের মাধ্যমে মা কে বরণ করে নেওয়া হবে। এই বছরের নতুন থিম " "বনপাহাড়ির বনদুর্গা।" এই পুজোতে ওই এলাকার মহিলারা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ রা সবাই অংশগ্রহণ করেন এবং পুজো চারদিন ধরে নানানরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও অষ্টমীতে অঞ্জলী সহ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় এবং দশমীতে মহিলারা সিঁদুর খেলা এবং বরণ করে মা কে বিদায় জানান। এছাড়াও ওই এলাকার পৌরপিতা সঞ্জিত চ্যাটার্জী বলেন এই পুজোর সাথে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। "সেবক শিল্পী চক্র" শুধু দুর্গাপূজার আয়োজন করে না এছাড়াও অন্যান্য সময়ে রক্তদান শিবির, খেলা ধুলার মতো নানান জিনিসের আয়োজন করে। তিনি বলেন বিগত সাত বছর ধরে তিনি এই পুজোর সাথে যুক্ত রয়েছেন। সর্বশেষে এই পুজোর থিম তৈরির শিল্পী সুকান্ত দাস জানান , তিনি এর আগেও এখানে কাজ করেছেন। এই বারের থিম যাতে মানুষের প্রাণ ছুঁয়ে যেতে পারে তিনি সেই চেষ্টা করবেন। এই থিম মূলত আদিবাসী মানুষদের জীবন কাহিনী তুলে ধরা হবে। বনজঙ্গল থেকে মানুষ কিভাবে জীবিকা সংগ্রহ করে সেইসব জিনিস এই থিমের মাধ্যমে তুলে ধরা হবে। এবারের এই থিম নিয়ে বেশ আশাবাদী ক্লাবের উদ্যোক্তা থেকে শুরু করে এলাকার মানুষজন।

সম্পর্কিত অন্যান্য সংবাদ

পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)

এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!