লাইভ আজকের খবর | কলকাতা
ব্রেকিং নিউজ
‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল ‘Pujo Parikrama’ Celebrates Bengal’s Anganwadi Heroes, Felicitates 10 Grassroots Champions Neotia Bhagirathi Woman and Child Care Centre, New Town Hosts ‘The Heartbeat Sessions” to Spotlight 3 Successful Double Switch Surgeries in Children ahead of World Heart Day OUT WITH THE ORDINARY, IN WITH A NEW RANG! A NEW DAWN OF FESTIVE FASHION IS HERE বিদ্যাসিদ্ধি ইনস্টিটিউটের VSAT ২০২৬-এর সূচনা, বাংলার বৃহত্তম বৃত্তি ও মেধা-পরিমাপ পরীক্ষার নতুন অধ্যায় বিডিএস লিগ্যাল সার্ভিসেস কলকাতায় নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে পূর্ব ভারতে সম্প্রসারণ জোরদার করল; স্টার্টআপ ও এমএসএমই-র জন্য উন্নত আইনি ও বৌদ্ধিক সম্পদ (আইপি) সহায়তার ঘোষণা ঐতিহ্যবাহী ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল 3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks বিরল জন্মগত চোখের ত্রুটিজনিত কয়েক দশকের দৃষ্টিসমস্যার অবসান, 51 বছর বয়সি এক ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ডা. আগরওয়ালস আই হসপিটাল
প্রচ্ছদ Uncategorized সংবাদ বিস্তারিত

সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করতে হবে : শ্যামল সেন

NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 16, 2022, খবর News Hungama "শুধু ধুমধাম করে জাতীয় পতাকা উত্তোলন করলেই হবে না, আগে দেশের সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হবে; নচেৎ এই অনুষ্ঠানের কোনো তাৎপর্য থাকবে না," বলছিলেন কোলকাতা উচ্চ ন্যায়ালয় (Calcutta High Court) ও এলাহাবাদ উচ্চ ন্যায়ালয় (A...
সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করতে হবে : শ্যামল সেন
NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 16, 2022, খবর News Hungama "শুধু ধুমধাম করে জাতীয় পতাকা উত্তোলন করলেই হবে না, আগে দেশের সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হবে; নচেৎ এই অনুষ্ঠানের কোনো তাৎপর্য থাকবে না," বলছিলেন কোলকাতা উচ্চ ন্যায়ালয় (Calcutta High Court) ও এলাহাবাদ উচ্চ ন্যায়ালয় (Allahabad High Court)-এর পূর্বতন মুখ্য ন্যায়াধীশ (Ex Chief Justice) তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল (Former Governor, Government of WB) শ্যামলকুমার সেন (Shyamal Kumar Sen)। মন্টু দাস (বাঘা)-এর স্মরণে কোলকাতার 'নরসিং স্পোর্টিং ক্লাব' (Narsing Sporting Club) আয়োজিত এক রক্তদান শিবিরে এসে অনুষ্ঠানের উদ্বোধক রূপে জাতীয় পতাকা উত্তোলন করে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল উপরের কথা বলেন। শ্রী সেন আজ বিরক্তি সহকারে আরো বলেন, "নিত্যপ্রয়োজনীয় বস্তুর দাম সমানে বেড়েই চলেছে, সাধারণ মানুষের নাজেহাল অবস্থা অথচ এ বিষয়ে কারো কোনো হেলদোল নেই। রাজনৈতিক দলের নেতানেত্রীদের অবিলম্বে ঝগড়া বন্ধ করে নতুনভাবে দেশ গড়ার কথা ভাবতে হবে।" আজ অনুষ্ঠান মঞ্চে শ্যামলকুমার সেন আসার পর তাঁকে সংস্থার পক্ষ থেকে বরণ করে নেন কোলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চৌধুরী। পরে একে একে মঞ্চে আসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (MP Sudip Bandyopadhyay), বিধায়ক তাপস রায় (MLA Tapash Roy), তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি (Sanjoy Bakshi) এবং স্মিতা বক্সি (Smita Bakshi), কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্ত (Suparna Dutta) সহ কোলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী (Piyal Chowdhury), ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি অরুন হাজরা (Arun Hazra), সৌম বক্সি (Soumya Bakshi), সঞ্জয় রায় (Sanjay Roy), প্রবন্ধ রায় (ফ্যান্টা) (Prabandha Roy) প্রমুখ ব্যক্তিবর্গ। 'নরসিং স্পোর্টিং ক্লাব'-এর পক্ষ থেকে অনুষ্ঠানের আহ্বায়ক (Convenor) পিন্টু দাস (Pinttu Das) জানান, "১৩ তম বর্ষে পদার্পণ করল আমাদের এই রক্তদান উৎসব। 'পিপলস ব্লাড ব্যাঙ্ক'-এর তরফ থেকে আজ রক্তা সংগ্রহ করা হচ্ছে।" শেষ তথ্য অনুযায়ী আজকের শিবিরে মোট রক্তদান করেন ৬৮ জন, এদের মধ্যে পুরুষ ছিলেন ৫১ জন ও ১৭ জন নারী।

সম্পর্কিত অন্যান্য সংবাদ

পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)

এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!