টেট নিয়ে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির
NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 24, 2022, খবর News Hungama দীর্ঘদিন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে পড়ে আছে। যদিও কিছু নিয়োগ হয়েছে তবে তা পুরোটাই দুর্নীতি তে ভরা। একদিকে রোদ, জল, ঝড় উপেক্ষা করে দিনের পর দিন আন্দোলন করে চলেছে যোগ্য চাকরিপ্রার্থীরা আর অন্য দিকে দুর্নীতির দায়ে গ্রে...
NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 24, 2022, খবর News Hungama
দীর্ঘদিন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে পড়ে আছে। যদিও কিছু নিয়োগ হয়েছে তবে তা পুরোটাই দুর্নীতি তে ভরা। একদিকে রোদ, জল, ঝড় উপেক্ষা করে দিনের পর দিন আন্দোলন করে চলেছে যোগ্য চাকরিপ্রার্থীরা আর অন্য দিকে দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন হেভিওয়েট নেতা। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন 'এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট সময়ে টেট হবে। নিয়োগে কোন অস্বচ্ছতা থাকবে না।' নিয়োগ দুর্নীতি তে যুক্ত থাকার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত হন মানিক ভট্টাচার্য। বদলে দায়িত্ব পান গৌতম পাল।তিনি বলেন নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেন। তবে দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে বলেন এখন ও অনেক বিষয় আদালতের বিচারাধীন। প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে যে রাগ ও ক্ষোভ চাকরিপ্রার্থীদের মনে জমে রয়েছে, নয়া সভাপতির এই আশ্বাসবাণী কি পারবে সেই ক্ষোভ প্রশমিত করতে?
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!