কর্মীরা কিছুক্ষন ঠেলা দিতেই অবশেষে ঘুম ভাঙে বাচ্ছা হাতিটির। হাঁফ ছেড়ে বাঁচে তার মা। ঘুম থেকে উঠেই দৌড়ে চলে যায় তার মায়ের কোলে। ফিরে যায় কর্মীরা। প্রত্যেক মানুষের মন জয় করেছে এই ভিডিও। যে কোনো প্রাণীই হোক না কেনো, মায়ের ভালোবাসা সর্বদা একই থাকে। অবলা প্রাণী হলেও, মন কেঁদে উঠেছিল মা-হাতিটির। ভিডিও ক্লিপটি প্রায় 13 মিলিয়ন ভিউ এবং 4,00,000-এরও বেশি লাইক পেয়েছে। ভিডিওটি পুরানো, কিন্তু টুইটারে বুইটেঞ্জেবিডেন শেয়ার করার পরে আবার ভাইরাল হয়েছে।Mother elephant can’t wake baby sound asleep and asks the keepers for help.. pic.twitter.com/WTu07sDWLb
— Buitengebieden (@buitengebieden) July 7, 2022
ঘুম ভাঙছে না তার... কী করল তার মা?
NEWS HUNGAMA কলকাতা, জুলাই 14, 2022, খবর News Hungama একজন মা-ই তার সন্তানকে সবথেকে ভালো বোঝে। সে কখন কী খাবে, কখন ঘুমাবে, কতক্ষন ঘুমাবে এই সবকিছুই ভালোভাবে জানে। বাচ্ছারা সঠিক সময় না ঘুমালে কিংবা সঠিক সময় না উঠলে, মায়েদের দুশ্চিন্তা হয় তো বটেই। এখানে রয়েছে ঠিক সেরকমই একটা ভিডিও।...
NEWS HUNGAMA
কলকাতা, জুলাই 14, 2022, খবর News Hungama
একজন মা-ই তার সন্তানকে সবথেকে ভালো বোঝে। সে কখন কী খাবে, কখন ঘুমাবে, কতক্ষন ঘুমাবে এই সবকিছুই ভালোভাবে জানে। বাচ্ছারা সঠিক সময় না ঘুমালে কিংবা সঠিক সময় না উঠলে, মায়েদের দুশ্চিন্তা হয় তো বটেই। এখানে রয়েছে ঠিক সেরকমই একটা ভিডিও।
একটি মা-হাতি ও তার বাচ্ছার গল্প ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এই মানবিক দৃশ্য মুগ্ধ করেছে সকলকে। বাচ্ছাটি ঘুম থেকে উঠছেনা কিছুতেই। মা-হাতি তার গুঁড় দিয়ে ঠেলা দিলেও ঘুম ভাঙছেনা তার। মা-হাতি চিন্তিত এবং হতাশ হলেও হাল ছাড়েনি একেবারেই। ঘটনাটি ঘটে একটি চিড়িয়াখানায়। ততক্ষণাৎ, তার অসাধারণ বুদ্ধি দিয়ে ডেকে আনে চিড়িয়াখানার কর্মীদের, বাচ্ছাটির কী হয়েছে তা জানার জন্য।
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!