News Hungama কলকাতা, 3 মে, 2022 খবর: শ্রীতমা চিনা সম্প্রতি পানমশলার এক বিজ্ঞাপনে দেখা যাচ্ছে বলিউডের কয়েকজন সুপারস্টারকে। অজয় দেবগণ, শাহরুখ খান দের সাথে যোগ দেন অক্ষয় কুমারও। এই নিয়ে ভীষনভাবে ট্রোল্ড হয়েছেন তিনি। যদিও অজয় দেবগণ ও শাহরুখ খান আগে থেকেই এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্...
News Hungama
কলকাতা, 3 মে, 2022 খবর: শ্রীতমা চিনা
সম্প্রতি পানমশলার এক বিজ্ঞাপনে দেখা যাচ্ছে বলিউডের কয়েকজন সুপারস্টারকে। অজয় দেবগণ, শাহরুখ খান দের সাথে যোগ দেন অক্ষয় কুমারও। এই নিয়ে ভীষনভাবে ট্রোল্ড হয়েছেন তিনি। যদিও অজয় দেবগণ ও শাহরুখ খান আগে থেকেই এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন কিন্তু অক্ষয় কুমারের যোগ দেওয়ায় ক্ষিপ্ত হয় নেটিজেনরা। পরে এ বিষয়ে সবার সামনে ক্ষমা চেয়ে নেন অক্ষয় কুমার। এই ঘটনাটির পরেই একজন IAS অফিসার সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে একটা বড়ো ইস্যু তুলে সোজা প্রশ্ন ছুঁড়ে দেন সেলিবদের দিকে। এখানে তিনি হাওড়া ব্রিজের প্রসঙ্গ তুলে এনে ছবি পোস্ট করেন। সেখানে তিনি ট্যাগ করেছিলেন অজয় দেবগণ, শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চনের মতো সেলেবদের। সেই সমস্ত ছবি ভীষনভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। গুটখা কিংবা তামাকজাত দ্রব্য হাওড়া ব্রিজের কোনো ক্ষতি করছে কিনা, করলেও কতটা কিনা, এই প্রশ্নগুলোই ছিলো পোস্টেটির মূল উদ্দেশ্য। কলকাতা বন্দর কর্তৃপক্ষ তার জবাব দিয়েছে। তাদের কথায় গুটখা কিংবা তামাকজাত দ্রব্যের কারণে কোনো ক্ষতি হয়নি হাওড়া ব্রিজের। প্রত্যেকটা স্তম্ভও ক্ষয়ক্ষতিহীন আছে। স্পষ্ট করে জানিয়ে দিলো কলকাতা বন্দর কর্তৃপক্ষ।

কলকাতা বন্দর কর্তৃপক্ষ এটাও জানিয়ে দিলেন যে হাওড়া ব্রিজের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। 2004 সাল থেকে ব্রিজের প্রত্যেকটা পিলারে ফাইবার গার্ড দেওয়া আছে। এমনকি 2021 সালে পুরানো গার্ড বদল করাও হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।

IAS অফিসারের শেয়ার করা ফটোতে দেখা গিয়েছিল যে ব্রিজের একটি জায়গাতেই মানুষ বারবার গুটকার পিক ফেলার কারণে পিলারের রং সম্পূর্ণ বদলে লাল হয়ে যায়। একটি ছবিতে সেলেবদের ট্যাগ করে তিনি জানতে চান, "কলকাতা পোর্ট ট্রাস্ট বলছে, ৭০ ছরের পুরনো এই আইকনিক ব্রিজটিতে গুটখার থুতু ফেলার কারণে মরিচা পড়েছে। এবং নষ্ট হয়ে যাচ্ছে। হাওড়া ব্রিজে হানা দিয়েছে গুটখা চোরাকারবারীরা।" অন্য একটিতে তিনি ট্যাগ করে লেখেন, "দেখুন গুটকা প্রেমীদের সুবিধার জন্য 'কলকাতা পোর্ট ট্রাস্ট' কী দুর্দান্ত ব্যবস্থা নিয়েছে। এখন যারা গুটকা থুকছে, তাদের আর কোনো 'অপরাধে' পড়তে হবে না। সেই সঙ্গে 'গুটকার ক্ষতিকর রাসায়নিক' থেকেও রক্ষা পাবে সেতু।" বলিউড তারকারা কোনো উত্তর দেননি। কিন্তু চুপ করে থাকেনি কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সেলেবদের থেকে জবাব না পেলেও প্রতিক্রিয়া দিল কর্তৃপক্ষ। সমস্ত অভিযোগ, নালিশ উড়িয়ে দিয়ে শান্ত করলো নেটিজেনদের।
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!