কুণাল ঘোষের করা মানহানির মামলায় কোর্টে হাজিরার নির্দেশ শুভেন্দুকে
NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে 'বাবার তাজ্যপুত্র' বলেছিলেন বলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ। এই মামলায় 22শে সেপ্টেম্বর ব্যাঙ্কশাল কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শুভ...
NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 31, 2022, খবর News Hungama
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে 'বাবার তাজ্যপুত্র' বলেছিলেন বলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ। এই মামলায় 22শে সেপ্টেম্বর ব্যাঙ্কশাল কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শুভেন্দুকে। শুভেন্দুর আইনজীবী আদালতে আর্জি জানিয়েছিলেন, যেহেতু শুভেন্দুর বাড়ি কাঁথিতে আর তা কলকাতা থেকে অনেক দূরে তাই তাঁর বদলে যেন তাঁর আইনজীবীর হাজিরার অনুমতি দেওয়া হয়। পাল্টা যুক্তি দিয়ে কুণালের আইনজীবী বলেন, রাজনীতির কারণে যেখানে উনি সারা বাংলা ঘুরে বেড়ান সেখানে কোর্টে কেন আসতে পারবেন না।শেষ পর্যন্ত আদালত শুভেন্দু কে 22শে সেপ্টেম্বর সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!