আবারও রদবদল হবে আবহাওয়ার, ব্যাপক বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু জায়গায়
NEWS HUNGAMA কলকাতা, আগস্ট 16, 2022, খবর News Hungama প্রখর রৌদ্র আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। তবে পরপর নিম্নচাপের প্রভাবে হওয়া বৃষ্টি র কারণে একদিকে যেমন বৃষ্টির ঘাটতি কিছুটা পূরণ হয়েছে অন্যদিকে তেমনি গরম এর হাত থেকে ও নিস্কৃতি।আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আল...
NEWS HUNGAMA
কলকাতা, আগস্ট 16, 2022, খবর News Hungama
প্রখর রৌদ্র আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। তবে পরপর নিম্নচাপের প্রভাবে হওয়া বৃষ্টি র কারণে একদিকে যেমন বৃষ্টির ঘাটতি কিছুটা পূরণ হয়েছে অন্যদিকে তেমনি গরম এর হাত থেকে ও নিস্কৃতি।আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি র সম্ভাবনা রয়েছে। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারেও ভারী বৃষ্টি র পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, ঝাড়গ্রাম এমনকি বাঁকুড়া, পুরুলিয়া তে ও প্রবল বৃষ্টি হবে এমনটাই জানা যাচ্ছে। তবে উত্তর বঙ্গের আবহাওয়া পরিবর্তন এর তেমন কোন খবর নেই। আপাতত এই বৃষ্টির পূর্বাভাস স্বস্তি দিচ্ছে সাধারণ জনতাকে।
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!