NEWS HUNGAMA কলকাতা, জুলাই 25, 2022, খবর News Hungama হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবং নজরদারিতে চাকরি নিয়োগে দুর্নীতির তদন্ত হচ্ছে। সেই তদন্তে গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবারই পার্থ চট্টোপাধ্যায় কে তোলা হয় ব্যাংকশাল আদালতে। দু’দিনের ইডি ...
NEWS HUNGAMA
কলকাতা, জুলাই 25, 2022, খবর News Hungama
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবং নজরদারিতে চাকরি নিয়োগে দুর্নীতির তদন্ত হচ্ছে। সেই তদন্তে গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবারই পার্থ চট্টোপাধ্যায় কে তোলা হয় ব্যাংকশাল আদালতে। দু’দিনের ইডি হেফাজতে পাঠানো হয় তাঁকে। এদিকে পার্থবাবু অসুস্থ বোধ করায় বিচারক তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেন। অতঃপর নিম্ন আদালত এসএসকেএম হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন করে ইডি।

ইতিমধ্যেই পার্থকে ২ দিনের ইডি হেফাজত দেওয়া হলেও ১৪ দিন ইডি হেফাজত চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। ইডির তরফে দাবি করা হয়, বাঙ্কশাল আদালত ইডির বক্তব্য না শুনেই নির্দেশ দিয়েছে এসএসকেএম হাসপাতালে পাঠানোর। কোনও শুনানি ছাড়াই এসএসকেএম পাঠানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে।
ইডি র আইনজীবী বলেন কোনো শুনানি ছাড়াই পার্থ চট্টোপাধ্যায় কে SSKM এ পাঠানোর সিদ্ধান্ত সন্দেহজনক। SSKM হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনরকম তদন্তের সুবিধা পায়নি ইডি। কেন্দ্রীয় তদন্তকারী দলের সাথে প্রায় দুর্ব্যবহার করা হয়ে থাকে। অভিযুক্ত কে পুরোপুরি ফিট থাকার সার্টিফিকেট দিয়েছে অন্য হাসপাতাল। নির্দিষ্ট একটি হাসপাতালে কেন পাঠানো হচ্ছে? এই হাসপাতাল চিকিৎসার নামে দুর্নীতিকে ধামা চাপা দিতে চাইছে। এরকমই বিস্ফোরক অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

একইসঙ্গে ইডির তরফে দাবি করা হয়, দেশের বেস্ট ট্রিটমেন্ট আমরা অভিযুক্তকে দেব। দিল্লি এবং কল্যাণী এইমসে চিকিৎসা করাব। বিশেষ আদালতে শুনানির আবেদন করেছিল তারা। সেই আবেদনে সাড়া দিয়েই আজ রবিবার ছুটির দিনেই হাইকোর্টে বসছে বিশেষ বেঞ্চ। বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে শুনানি শুরু হয় এই গুরুত্বপূর্ণ মামলার।
পাঠকদের প্রতিক্রিয়া ও মন্তব্য (0)
এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। আপনিই প্রথম মন্তব্য করুন!